ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে ছুরিকাঘাতে প্রাইভেটকারচালক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (৩৬) নামে এক প্রাইভেটকারচালক খুন হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পিপলস সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল নেত্রকোনার বারহাট্টা থানার নামাপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি স্থানীয় মালেকেরবাড়ি এলাকার অ্যামাজিন ফ্যাশনস লিমিটেড কারখানার গাড়িচালক হিসেবে চাকরি করতেন।

পুলিশ জানায়, রাতে অ্যামাজিন ফ্যাশনস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজারকে তার বারিধারা ডিওএইচএসের বাসায় নামিয়ে দিয়ে প্রাইভেটকার নিয়ে গাজীপুরের মালেকেরবাড়ির দিকে ফিরছিলেন জাহিদুল।

রাত সাড়ে ১১টার দিকে তিনি পিপলস সিরামিকের সামনে গাড়ি থামিয়ে প্রশ্রাব করতে নামেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়।

তবে তার পকেটে থাকা টাচ মোবাইল ও চার হাজার ২০০ টাকা দুর্বৃত্তরা নেয়নি। এ সময় তাকে উদ্ধার করে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা নাকি ছিনতাইয়ের ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102