ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমুদ্র উপকূল থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সমুদ্র উপকূলে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ ৭৯ হাজার ৬শ পিস ইয়াবার চালান উদ্ধার করেছেন। কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে মিয়ানমার হতে সমুদ্র পথে ইয়াবা আসার গোপন সংবাদ পায়। তাৎক্ষণিক টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ এম সালেহ আকরামের নেতৃত্বে ভোররাতে টেকনাফ ও সেন্টমার্টিন কোস্টগার্ডের পৃথক আভিযানিক দল শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র উপকূলে অভিযান চলাকালীন সময়ে ৩ জন লোককে টর্চ লাইটের আলোয় দেখতে পান। তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করলে তারা পাশ্ববর্তী কেওড়া বাগান দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবাভর্তি ২টি বস্তা পাওয়া যায়। তা কোস্টগার্ড স্টেশনে এনে গণনা করে ২ লাখ ৭৯ হাজার ৬শ পিস ইয়াবা পাওয়া যায়। দুপুরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

জব্দকৃত এই মাদকের চালান পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102