রাত পৌনে দুইটায় ইতালিয়ান সিরি আয় নামবে রোনালদোর জুভেন্টাস। তুরিনের ওল্ড লেডিদের প্রতিপক্ষ স্পেৎসিয়া।
ইতালিতে দু:সময়কে কাটিয়ে উঠার মিশনে নামবে জুভেন্টাস। সব কম্পিটিশন মিলে শেষ ০৫ ম্যাচে মাত্র এক জয় তুরিনের ওল্ড লেডিদের। তবে আন্দ্রে পিরলোর স্বস্তি, ক্রিস্তিয়ানো রোনালদোর দুরন্ত ফর্ম। ১৯ গোল নিয়ে সিরি আয় সবাইকে ছাড়িয়ে পর্তুগীজ সুপারস্টার।
প্রতিপক্ষ স্পেৎসিয়া আর হোম ভেন্যু বলেই বাজির দর জুভেন্টাসের পক্ষে। এ বছরে এখন পর্যন্ত আলিয়াঞ্জ স্টেডিয়ামে হার দেখেনি, আন্দ্রে পিরলোর দল। ঘরের মাঠে টানা জয়ের সংখ্যাটা ৬ এ নিয়ে যাওয়ার হাতছানি বুফন-রোনালদোদের। স্পেৎসিয়াকে হারালেও সেরা দুইয়ে উঠা হচ্ছেনা টানা নয় বারের সিরি আ চ্যাম্পিয়নদের। কিন্তু হারলেই শীর্ষে থাকা ইন্টারের সাথে ব্যবধান বেড়ে দাড়াবে ১৩তে।