ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হল সংস্কারে ৫০ কোটি টাকা পাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

করোনা মহামারির কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল গত এক বছর ধরে বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা মেনে আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলবে। আর ১৭ মে খুলে দেয়া হবে আবাসিক হল।

হল খোলার প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে ৫০ কোটি টাকা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বরাদ্দ দেয়া এ অর্থে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও আবাসিক হলে সংস্কার কাজ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন বন্ধ রয়েছে, এগুলোর সংস্কার প্রয়োজন।

এছাড়া, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিতে ইউজিসিকে নির্দেশনা দেয়া হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল আছে, তারা এ টাকা পাবে।

তবে এ টাকা পর্যাপ্ত নয় বলে মনে করেন ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। প্রতিবছর প্রয়োজনভিত্তিক পর্যাপ্ত অর্থ বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ দেয়া হয়ে থাকে।
মঙ্গলবার তিনি এ বিষয়ে জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকায় নানা ধরনের সংস্কারের প্রয়োজন দেখা দিতে পারে। হলগুলো রক্ষণাবেক্ষণের পেছনে এই অর্থ ব্যয় করা হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হলের সংখ্যা বিবেচনা করে এ অর্থ নির্ধারণ করে বিতরণ করা হবে। তবে অর্থ যখনই ছাড় দেয়া হোক আগামী ১৭ মে’র মধ্যে আবাসিক হলের সব ধরনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102