ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম মহানগর পুলিশের ৮ ডিসি পদে রদবদল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখার উপ কমিশনার (ডিসি) পদের ৮ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। সোমবার (১ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন।

সিএমপি সূত্র জানায়, সিএমপিতে নতুন আসা উপ কমিশনার জসিম উদ্দীনকে পিওএম (বন্দর ও উত্তর) পদে পদায়ন করে ওই পদে থাকা শাকিলা সোলতানাকে ট্রাফিক (বন্দর) পদে বদলি করা হয়েছে।

ট্রাফিক (বন্দর) পদে কর্মরত তারেক আহম্মেদ ট্রাফিক (পশ্চিম) বিভাগে আর ট্রাফিক (পশ্চিম) বিভাগের ডিসি জয়নুল আবেদীনকে উপ কমিশনার (ক্রাইম) পদে পদায়ন করা হয়।

ডিসি ক্রাইম পদে থাকা এম এন নাসিরুদ্দীনকে ট্রাফিক দক্ষিণ বিভাগে এবং সিএমপির পশ্চিম বিভাগের ডিসি ফারুক উল হককে ডিবি (পশ্চিম ও বন্দর) বিভাগে বদলি করা হয়। একই পদে দায়িত্ব পালন করে আসা মনজুর মোরশেদকে সিটি এসবির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে সিটি এসবির দায়িত্বে সামলে আসা আব্দুল ওয়ারিশকে সিএমপির পশ্চিম জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102