ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার বছরে বিশ্বে বিলিয়নিয়ার হলেন ৪২১ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

করোনাভাইরাস পুরো ২০২০ সালে বিশ্বকে কাঁপিয়েছে। বছরটিতে প্রতি সপ্তাহে ৮ জন বিলিয়নিয়ার হয়েছেন। আর পুরো বছরে মোট বিলিয়নিয়ার হয়েছেন ৪২১ জন। এ নিয়ে বিশ্বে মোট বিলিয়নিয়ারের (১০০ কোটি ডলার বা এর বেশি সম্পদের মালিক) সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২৮৮ জনে।

মঙ্গলবার প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২১’ এর দশম সংস্করণ অনুসারে এ তথ্য জানা গেছে।

এই তালিকায় শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেস এক্স-এর সিইও ইলন মাস্ক। দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আর ভারতের মুকেশ আম্বানি রয়েছেন অষ্টম স্থানে। এ ছাড়া জায়গা পেয়েছেন ভারতের আরও তিন ধনকুবের। তরা হলেন গৌতম আদানি, শিব নাদর ও লক্ষ্মী মিত্তল। তারা যথাক্রমে ৪৮, ৫৮ ও ১০৪ নম্বরে স্থান পেয়েছেন তালিকায়। তাদের মধ্যে আদানির সম্পত্তি গত এক বছরে দ্বিগুণ হয়ে গেছে।
তালিকার মোট হিসাব অনুযায়ী ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ১৭৭, যা গত বছরের নিরিখে সংখ্যায় আরও ৪০ বেশি। সব মিলিয়ে ধনীদের সংখ্যার হিসাবে ভারত বিশ্বের মধ্যে তিন নম্বর স্থানে রয়েছে।

তালিকা অনুযায়ী, ভারতের মধ্যে সবচেয়ে বেশি বিলিনেয়ার রয়েছেন মুম্বাইয়ে, ৬১জন। এরপরেই রয়েছে দিল্লির নাম। সেখানে বিলিনিয়ারের সংখ্যা ৪০।

করোনা মহামারি সত্ত্বেও এই সময়ে বিশ্বজুড়ে সব বিলিয়নিয়ারের মোট সম্পদ ৩২ শতাংশ বেড়েছে। বিশ্বের সব বিলিয়নিয়ারের মধ্যে ৭১ শতাংশ নিজের গড়া প্রতিষ্ঠান থেকে এই সম্পদ অর্জন করেছেন। আর মাত্র ২৯ শতাংশই এই সম্পদ উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন।

সূত্র: বিসনেজ ট্যান্ডার্স

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102