ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের অপমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নোয়াখালীর সূবর্ণচরে ধর্ষণের অপমান সইতে না পেরে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এমন অভিযোগ করেছেন নিহত ছাত্রীর পরিবার। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই ছাত্রী।

আজ মঙ্গলবার দুপুরে সুধারাম পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত স্কুল ছাত্রী সূবর্ণচর উপজেলার চরজব্বর থানার চর জুবলী ইউনিয়নের শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো। সে ওই ইউনিয়নের চর জিয়া উদ্দিনের মো. আলমগীরের মেয়ে।

নিহতের চাচা ফিরোজ শাহ জানান, ফজলে রাব্বি রুবেল (১৯) নামে একটি বখাটে গত রবিবার তিনটায় তার ভাতিজিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। ওই অপমান সইতে না পেরে ওই দিন সন্ধ্যা ৭ টার সময় সে বিষপান করে। তাকে সূবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালে সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বখাটের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান নিহতের চাচা।

এ ব্যাপারে সুধারাম থানার ওসি শাহেদ উদ্দিন বলেন লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চরজব্বর থানায় বলা হয়েছে।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরিবারের লোকজন ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102