ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত
জামালপুর

জামালপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত ১০টি অসহায় পরিবারের ঘর ও সহায়সম্বল পুড়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভালুকা রানিপুকুরপাড় আশ্রয়ণ প্রকল্পে আশ্রিতদের একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, শ্রীপুর ইউনিয়নের ভালুকা রানিপুকুরপাড় আশ্রয়ণ প্রকল্পে ৩০টি পরিবারকে টিনের ঘরসহ আশ্রয় দিয়েছে সরকার। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকস্মিক আগুন লেগে যায়। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০টি ঘরের টিনের চাল ও বেড়াসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আরো ২০টি ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে।

ফায়ার সার্ভিস জামালপুরের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন কালের কণ্ঠকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেই। অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ সময় আরো ২০টি ঘর আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

এদিকে খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ১০টি অসহায় পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেন তিনি। ইউএনও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে পুনর্বাসনের জন্য ক্ষয়ক্ষতির তালিকা করে ঢাকায় আশ্রয়ন প্রকল্পের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102