ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমেরিকার সঙ্গে আলোচনায় বসার ইউরোপীয় প্রস্তাব ইরানের প্রত্যাখ্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। এই সমঝোতার ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের সর্বসাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

খাতিবজাদের এ বক্তব্যের কিছুক্ষণ আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দু’জন পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার উপস্থিতিতে বাকি পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউজ ইরানের এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে।

পরমাণু সমঝোতার তিন ইউরোপীয় শরীক ফ্রান্স, জার্মানী ও ব্রিটেন গত সপ্তাহে ইরানকে আমেরিকার সঙ্গে এই সমঝোতার ভবিষ্যত নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল।

সাঈদ খাতিবজাদে রোববার তেহরানে বলেন, ‘জো বাইডেন ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের নীতি-অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। বাইডেন প্রশাসন যে শুধু সাবেক ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ ব্যর্থ নীতি অনুসরণ করে যাচ্ছে তাই নয় সেইসঙ্গে পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে নিজের করণীয় ঠিক করেনি।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য নতুন করে কোনো দর কষাকষির প্রয়োজন নেই কারণ, দর কষাকষি যা করার পাঁচ বছর আগেই করা হয়ে গেছে।

খাতিবজাদে বলেন, ‘আমেরিকাকে অবশ্যই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। এজন্য কোনো ধরনের আলোচনা বা নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব পাসের প্রয়োজন নেই।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102