ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭ বছরের সাজা এড়াতে এক যুগ পলাতক, অতঃপর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আতোয়ার রহমানকে (৬০)এক যুগ পর গ্রেফতার করেছেন র্যা ব ৪।

রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার সদর থানার বেতিলা-মিতরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র্যা ব ৪-এর কোম্পানি কমান্ডার লেফটন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র্যা ব জানায়, মো. আতোয়ার রহমান একটি ব্যাংকের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন এবং বিভিন্ন গ্রাহকের কাছ থেকে সঞ্চয়ের টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে ঘিওর থানায় আতোয়ারের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকেই গ্রেফতার এড়ানোর জন্য পালিয়ে ঢাকা চলে যানে তিনি। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

চার্জশিটের ভিত্তিতে আদালত মামলার বিচার কাজ পরিচালনা করেন। পরে সাক্ষ্যপ্রমাণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১০ সালের ২৩ মার্চ মো. আতোয়ার রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

র্যা ব ৪-এর কোম্পানি কমান্ডার লেফটন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, আত্মগোপনে থাকাবস্থায় আসামি আতোয়ার নিজের পরিচয় গোপন করার জন্য ক্রমাগতভাবে পেশা পরিবর্তন করছিলেন। প্রথম দিকে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় রিকশাচালক, রাজমিস্ত্রি ও পরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
র্যা ব জানায়, আসামিকে ঘিওর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102