ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অদ্ভূত প্রাণীর দেখা মিললো সমুদ্রের তীরে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৩ বার পঠিত

সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন এক দম্পতি। হঠাৎই তারা দেখেন, বিশাল গাছের গুঁড়ির মতো কিছু একটা পড়ে রয়েছে সমুদ্রের তীরে। একটু কাছে যেতেই বুঝতে পারেন, ওই বস্তুটিকে আপাদমস্তক ঘিরে রয়েছে খোঁচা খোঁচা দাঁতের মতো আঁশে ভরা সজীব কোনও প্রাণী। দেখে মনে হয় সারা গায়ে সহস্র দাঁত যেন কিলবিল করছে। আরও কিছুটা সামনে গেলে তাদের কাছে এগুলোকে পতঙ্গভুক ফুলের মতো দেখতে লাগে।

এই অদ্ভূত প্রাণীটির ছবি আর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই দম্পতি। বাড়ি ফিরে ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে তারা জানতে পারেন, এগুলো আসলে দুর্লভ প্রজাতির সামুদ্রিক প্রাণী। এগুলোর বৈজ্ঞানিক নাম গুজনেক বার্নাক্যাল।

জানা গেছে, ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনার্ফোন সমুদ্র সৈকতে এই প্রাণী বেশি দেখা যায়। গুজনেক বার্নাক্যালের ছবি আর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মার্টিন গ্রিন নামের এক ব্যক্তি।

ইন্টারনেটে এই প্রাণীর ছবি দেখে অনেকেই আঁতকে উঠেছেন! তবে পর্তুগাল এবং স্পেনের বেশ কিছু অঞ্চলে গুজনেক বার্নাক্যাল উপাদেয় খাবার হিসেবে বিক্রি হয়। এগুলোর দামও অনেক। জানা যায়, এক একটি বার্নাক্যালের দাম প্রায় ২৫ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় এর দাম প্রায় আড়াই হাজার টাকা)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102