ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে নিখোঁজের চারদিন পর সুজন হোসেন (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওই গ্রামের ধান ক্ষেতের সেচ পাম্পের ঘর থেকে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন হোসেন আউশিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে বাড়ি থেকে জমিতে দেয়ার জন্য সার কেনার জন্য শৈলকূপা বাজারে যান সুজন হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বজনরা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপরই সাকিব ও নাজমুল নামে দুইজনকে আটক করে। পরে হৃদয় নামে আরও একজনকে আটক করে। তার দেয়া তথ্য মতে লাশ উদ্ধার করে পুলিশ।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কিছু কিশোর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তারা টাকার জন্য এ ঘটনা ঘটাতে পারে।

নিহতের স্বজনরা জানান, শৈলকূপার হাজামপাড়ার রাকিব নামের এক যুবকের কাছে সুজন টাকা পেত। রোববার বিকেলে শৈলকূপা বাজারে সার কেনার সময় রাকিবের ছোট ভাই সাকিব টাকা দেয়ার কথা বলে মোটরসাইকেলে সুজনকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102