ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

পুলিশের অভিযানে শিবগঞ্জে ২১লাখ ৩০হাজার টাকার ভারতীয় জাল রুপিসহ বাসিদ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে ১২ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে পুলিশের অভিযানে ২১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় জাল রুপিসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কাঠগড় এলাকার গোলাম নবীর ছেলে আব্দুল বাসিদ (২৮)।

এ ঘটনায় দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ জানতে পারে শিবগঞ্জের পুকুরিয়া এলাকায় এক চোরাকারবারি অবস্থান করছে।

খবর পাবার পর, এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ২১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় জাল রুপিসহ বাসিদকে গ্রেপ্তার করে।

আসামী বাসিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালনোটের কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102