ads
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ফাঁসির ৬ আসামি ৬ বছর পর হাইকোর্টে খালাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৫ বার পঠিত

খুন হন প্রকাশ্যে। অপরাধ প্রমাণিত হওয়ায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। ৬ বছর পর উচ্চ আদালত বললেন, আসামিদের অপরাধ প্রমাণ হয়নি, দেয়া হয় খালাস। তাহলে প্রশ্ন ওঠে পুলিশ টেলিকম কর্মচারী শামসুল হায়দারের খুনি কে?

২০০৬ সালের ৬ সেপ্টেম্বর অফিসে যাওয়ার পথে দিনেদুপুরে খুন হন পুলিশ টেলিকম কর্মচারী গোলাম শামসুল হায়দার।

৮ বছর বিচারিক প্রক্রিয়া শেষ ২০১৪ সালের ৩০ ডিসেম্বর ৬ আসামির মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ে বলা হয়, আর্থিক দ্বন্দ্বের জেরেই আসামিরা পরিকল্পিতভাবে শামসুলকে হত্যা করে।

সোমবার(২১ সেপ্টেম্বর) উচ্চ আদালত সব আসামিকে খালাস দিয়েছেন। রায়ে বলা হয়, খুনের ঘটনার কোনো সাক্ষী না থাকায় কারো অপরাধ প্রমাণিত হয়নি বলে জানান আসামিপক্ষের আইনজীবী একেএম ফজলুল হক খান ফরিদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন আহমদে খান বলেন, বিচারিক আদালতের রায়ের পক্ষে সাক্ষ্য প্রমাণ দাখিল করা হলেও আদালত তা আমলে নেননি।

শামসুল হায়দারকে তাহলে খুন করলো কে? সে প্রশ্ন রয়েই গেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102