ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

সাড়ে ১১ বছর পর ‘বন্দুকযুদ্ধ’ শূন্য মাস সেপ্টেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫১ বার পঠিত

প্রায় সাড়ে এগারো বছর পরে গত সেপ্টেম্বরে ক্রসফায়ার শূন্য একটি মাস পার করলো বাংলাদেশ। গত মাসেও এই সংখ্যা মাত্র একজন। অথচ চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই-এই সাত মাসে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১৮৪ জন।

সমাজ ও অপরাধ গবেষকরা বলছেন, এর মাধ্যমে স্পষ্ট হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এড়িয়ে চাইলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশের কোথাও ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। প্রায় এগারো বছর পাঁচ মাস পর এমন ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, ২০০২ সালের শুরুতে অপারেশন ক্লিন হার্টের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়। এরপর ২০০৪ সালে থেকে র‍্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের একের পর এক ঘটনা ঘটে। বিভিন্ন সংস্থার হিসেবে ২০০১ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ৩ হাজার ৪৪ জন। এর মধ্যে ২০১৮ সালে মাদকবিরোধী অভিযান শুরু হলে বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বাড়ে।

গবেষকরা বলছেন, ‘এই ঘটনায় প্রমাণ হয় সরকার চাইলেই এধরনের বিচার বহির্ভুত হত্যাকাণ্ড রুখে দেয়া সম্ভব’।

সমাজ ও অপরাধ গবেষক তৌহিদুল হক বলেন, ‘ক্রসফায়ার কোন সমাধান না। ক্রসফায়ারের নামে সবার বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়’।

চলতি বছরের সেপ্টেম্বরের আগে বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সর্বশেষ দুই শিকার কক্সবাজারের মেজর সিনহা মো. রাশেদ খান ও ২ আগস্ট সিলেটের আবদুল মান্নান ওরফে মুন্না আহমদ।

বার্তাবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102