ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফরিন রেজা মীমের কবিতা ‘বিদায় গাড়ী’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৭২ বার পঠিত
প্রতিকী ছবি

বিদায় গাড়ি
আফরিন রেজা মীম

ঝম-ঝম দুপুরে শিওরে বসে আছি,
হৃদয়ে করিছে খেলা শত স্মৃতির মাছি!

ছেলেবেলা বাবার সাথে করেছি কত খেলা,
বোন আর আমি মিলে দেখতে গেছি মেলা।
দুষ্টুমি করলে বাবা রেগে দিয়েছে বকা!!

চুপি চুপি মা বলেছে ‘পালিয়ে যা খোঁকা’।
স্কুল পালিয়ে বাবার হাতে খেয়েছি কত মার,
মার কি আর গায়ে লাগে,
হাত যে আমার বাবার!!

প্রতিকী ছবি

“আজ যে ‘বাবা’ তোমার ছেলে
সেই ছোট খোকা নেই।
মস্ত বড় অফিসার আমি,
থাকি শহরেই।”

“বাবার যে আজ আঁখি ‘দু’খান
মেলতে পারে না, ‘মাগো।”
“বড় হয়ে গেছি বলে কী,
বাবা বকবে না গো?”

লাটাইয়ের জন্য কেটে রাখা বাঁশ,
শুকিয়ে কেনো যাচ্ছে?
বাবার হাতের ঘুড়ি যে আজ
ভীষণ উড়াতে মন চাইছে!!!

এবার উঠে দাঁড়াও বাবা,
মেলা দেখতে যাই,
তোমার সাথে মেলায় গিয়ে
আনন্দ যে পাই!

মাথার ঘাম পায়েতে ফেলি
শিখায়েছো লেখা পড়া,
আজকে তোমার কষ্ট মনে
দিচ্ছে খুবই সাড়া।

“মাগো, আমার লক্ষী সোনা
কান্না এবার থামাও।
“বাবা যে আমার সুস্থ হবে
খোদার কাছে চাও।”

বাবা যে আমার তুলিলো না আখিঁ,
হায় রে নিঠুর খেলা!
বুকে স্মৃতির রেখা এঁকে দিলো বাবার বিদায় বেলা!!!
যতই বড় অফিসার হই

আটকাতে নাহি পারি,
আমার কাঁধেই ভর করে বাবা
চড়িলো বিদায় গাড়ি!!!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102