ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ক্রিকেটারদের করোনা টেস্টে শতভাগ নেগেটিভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে নিজেদের পরিকল্পনা অনুসারে এগুচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১৮ জন ক্রিকেটারের করোনা টেস্ট করিয়েছে বোর্ড। এবারের টেস্টে সকল ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগে ক্রিকেটারদের করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছিল জাতীয় দলের ওপেনার সাইফ হাসানের। ডানহাতি এই ওপেনিং ব্যাটসম্যানের দুইবার করোনা টেস্ট করিয়ে দুইবারই হতাশাজনক পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

এদিকে এবার ক্রিকেটারদের করোনা টেস্টে যাদের নেগেটিভ রিপোর্ট এসেছে তাদের হোটেল সোনারগাঁওতে আইসোলেশনে রাখা হবে। সে লক্ষ্যে শুক্রবার ঢাকার মধ্যে অবস্থিত ১৮ ক্রিকেটারের করোনা টেস্ট করলো বিসিবি। আজ (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন জেলা থেকে যেসব জাতীয় দলের ক্রিকেটার আসছে, তাদের করোনা টেস্ট করা হবে। সেখান থেকে যাদের নেগেটিভ আসবে সেসব ক্রিকেটারকেও হোটেল সোনারগাঁওতে আইসোলেশনে থাকতে হবে।

করোনা নেগেটিভ হওয়া সব আইসোলেটেড ক্রিকেটার পরিকল্পনা অনুসারে আগামীকাল (২০ সেপ্টেম্বর) থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে। করোনা নেগেটিভ আসা ক্রিকেটাররা মাঠ এবং হোটেল ছাড়া অন্য কোথাও অবস্থান করতে পারবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102