ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুণের শেষ নেই পেঁপের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৬৮ বার পঠিত

পেঁপের গুণের শেষ নেই। কাঁচা-পাকা দুইভাবেই এটি খাওয়া যায়। শরীরের জন্য পেঁপে খুবই উপকারী একটি ফল। প্রতি ১০০ গ্রাম পেঁপেতে ৩৯ ক্যালরি থাকে। এছাড়াও এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এ,বি,সি,ডি পাওয়া যায়।

শত শত বছর ধরে বিভিন্ন রোগ সারাতে পেঁপে কার্যকর ভূমিকা রাখছে। নিয়মিত পেঁপে খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

১. হজমের জন্য পেঁপে খুবই উপকারী। এই ফল খেলে শরীর সতেজ হয় ও জীবনী শক্তি ফিরে পাওয়া যায়। এটি পাকস্থলীর অতিরিক্তি অ্যাসিড দূর করে। এ কারণে যারা গ্যাস্ট্রিক ও বুক জ্বালা সমস্যায় ভুগছেন, তাদের জন্য পেঁপে খুব উপকারী।

২. পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, এই ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটাও প্রমাণিত হয়েছে যে, পেঁপে গাছের মূল ও ফুল কিডনি রোগ, ব্রংকাইটিস ও জন্ডিস সারাতে ভূমিকা রাখে।

৩. কোষ্ঠকাঠিন্য দূর করতে পেঁপের জুড়ি নেই। এতে প্রচুর ভিটামিন ই, সি ও ফলিক অ্যাসিড থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। কাঁচা পেঁপে ও এর জুস হজমে সহায়তা করে।

৪. ব্রণ সারাতেও পেঁপে বেশ কার্যকর। বয়ঃসন্ধিকালে বা মুখে ময়লা জমার কারণে যে ব্রণ সৃষ্টি হয়, তা দূর করতে নিয়মিত পেঁপে খেতে পারেন। এতে ত্বক জমে থাকা ময়লা পরিষ্কার হবে। এছাড়া পাকা পেঁপে মাস্ক হিসাবে মুখে ব্যবহার করলেও ব্রণ দূর হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102