ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদ থেকে যেমন দেখা যাবে পৃথিবী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১৯২ বার পঠিত

মানুষের বসবাসের জন্য চাঁদে স্থায়ীভাবে একটি বেস তৈরি করার পরিকল্পনা করছে নাসা। ২০২৪ সালে এক নারী ও এক পুরুষ নভোচারীকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। প্রাথমিকভাবে এই মিশনের জন্য ১৮ জনকে বেছে নিয়েছে নাসা।

এমনকি সেখানকার একটি ছবিও শেয়ার করেছে নাসা। এর ফলে নাসার এই মিশনে যাওয়ার গুরুত্ব বেড়েছে। ছবিতে দেখানো হয়েছে, চাঁদে নভোচারীরা ঠিক কী কী দেখবেন, পৃথিবীকেই বা সেখান থেকে কেমন দেখাবে? এই মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো চাঁদে বসতি স্থাপন এবং পৃথিবীর ইঞ্জিনিয়ারদের চাঁদের খনিজ, মাটি, ভূ-ত্বক ব্যবহার করতে শেখানো।

এর আগে মহাকাশচারীরা চাঁদের যে এলাকাগুলোতে এত দিন সঠিকভাবে পৌঁছতে পারেনি বা যা এখনও কিছুটা অনাবিষ্কৃত অবস্থায় আছে, সেই অঞ্চলগুলোও পরিদর্শন করা হবে। এ ছাড়া এই মিশনে চাঁদের মাটিতে মানুষের বসতি স্থাপনের জন্য একটি বেস তৈরির চিন্তাভাবনা করেছে নাসা।

নাসার একটি রিপোর্টে জানানো হয়েছে, ২০৩০ সালের প্রথম দিকে নাসা একজন পুরুষ ও নারী মহাকাশচারীকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করেছে। সেক্ষেত্রে চাঁদের এই অভিযানকে তার আগে অন্যতম বড় পরীক্ষা বলে মনে করা যেতে পারে।

বিজ্ঞানীরা মনে করেন প্রাথমিকভাবে চাঁদে একটি বেস বানানো গেলেও নভোচারীদের প্রথম কয়েক বছর খুব চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে কয়েক বছর পর সেই প্রতিকূল পরিবেশ কেটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102