ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফজলুর রহমান বাবুর নতুন গান ‘ভবের মায়া’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৫৮ বার পঠিত

বাংলাদেশের অন্যতম শক্তিশালী অভিনেতা ফজলুর রহমান বাবু। গায়ক হিসেবেও তিনি সুপরিচিত। মাঝে মাঝেই তিনি নতুন গান নিয়ে হাজির হন। অভিনয়ের মতো তার প্রতিটি গানও শ্রোতাপ্রিয় হয়।

সেই ধারাবাহিকতায় সাংবাদিক আরিফ মজুমদারের কথায় তিনি গাইলেন নতুন আরও একটি গান। শিরোনাম ‘ভবের মায়া’। মহিদুল হাসান মনের সুর ও সংগীতায়োজনের এ গানটি মুক্তি পেয়েছে অনলাইন প্ল্যাটফর্ম রোজমেরি মিউজিক ইউটিউব চ্যানেলে।

গানটির ভিডিও নির্মাণ করেছেন শিউল বাবু। এর কথাগুলো এমন- ‘শ্বেত বসনে মাটির ঘরে আজ রয়েছি পড়িয়া/কেউ না আমায় করলো স্মরণ নিরবে কান্দিয়া /ও সাধেরও দেহখানি কীটপতঙ্গে খাইলোরে খুঁটিয়া/কেউ না আমায় করলো স্মরণ নিরবে কান্দিয়া /ভবের মায়ায় মিছে আশায় মগ্ন ছিলাম এতো/ভাবনাতেও কঠিন ছিলো রবো নিদ্রারত/চরম ভুলে দিনে দিনে একটা জীবন গত/কান্নাতেও নেইতো সাড়া বন্ধু-স্বজন যতো!’

নতুন এ গান প্রসঙ্গে বাবু বলেন, ‘আশা রাখি গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102