ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যানসিটিতে বড় দুঃসংবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

নতুন মৌসুমে নিজেদের মিশন শুরুর আগে আবারো দুঃসংবাদ ম্যানচেস্টার সিটি শিবিরে। করোনায় আক্রান্ত হলেন পেপ গার্দিওলার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র গুন্ডোগান।

এ নিয়ে ম্যানসিটির তিনজন ফুটবলার মহামারি এই ভাইরাসে আক্রান্ত হলেন। ফলে ইপিএলে নিজেদের ১ম ম্যাচে নামার আগে বেশ বেগ পেতে হচ্ছে সিটিজেনদেরকে।

মলিনেক্সে ওলভসের বিপক্ষে নিজেদের ১ম ম্যাচে খেলতে পারবেন না জার্মান মিডফিল্ডার গুন্ডোগান। দেহে কোভিড নাইন্টিন ভাইরাসের উপস্থিতি পাওয়ায় তাকে নিয়ম মেনে থাকতে হবে কোয়ারেন্টাইনে।

চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন দলটির আরো দুই শীর্ষ ফুটবলার রিয়াদ মাহরেজ ও লাপোর্তে। এছাড়া দলের সেরা ফুটবলার সার্জিও অ্যাগুয়েরোকেও এই ম্যাচে পাচ্ছেনা সিটি। ফলে মৌসুম শুরুর আগে সেরা একাদশ বাছাই করতেই ঝামেলায় পড়তে যাচ্ছেন গার্দিওলা।

যদিও ওলভসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ গার্দিওলা জানিয়েছেন, মাহরেজকে পাচ্ছেন তারা এই ম্যাচে। তবে লাপোর্তে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি এখনো। তার দলে যোগ দিলেন গুন্ডোগান।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে ম্যানসিটি জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন গুন্ডোগান। নিয়মানুযায়ী আগামী ১০ দিন তাকে থাকতে হবে আইসোলেশনে।

ক্লাবের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102