ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে আলু চাষিদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৩ বার পঠিত

আলুর ন্যায্যমূল্য নিশ্চিত এবং হিমাগারে রাখার খরচ কমানোসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন তারা। রংপুর বিভাগীয় আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে রংপুরসহ আশপাশের জেলা থেকে শতাধিক আলু চাষি ও ব্যবসায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন আলু চাষি ও ব্যবসায়ী নেতা আব্দুল কুদ্দুস এবং আলু ব্যবসায়ী সালাহ উদ্দিন প্রমুখ।

সমাবেশে আলু চাষি ও ব্যবসায়ীরা বলেন, ধারদেনা আর দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে আলু চাষ করেছেন। কিন্তু দেশের ইতিহাসে এই প্রথম আলুর কেজি পাঁচ টাকার নিচে নেমেছে। অথচ প্রতি কেজি আলু চাষে ১০ টাকা খরচ পড়েছে তাদের। ফলে আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে চাষিদের।

এদিকে, চাষিরা হিমাগারে আলু রাখার জন্য গেলে হিমাগার মালিকরা বস্তাপ্রতি ৪০০ টাকা দাম নির্ধারণ করেছেন। ফলে তারা হিমাগারে আলু রাখতে পারছেন না। অথচ প্রতি বস্তা আলু হিমাগারে রাখতে ৫০ থেকে ৬০ টাকার বেশি খরচ হয় না হিমাগার মালিকদের। সেজন্য আলুর ন্যায্যমূল্য নিশ্চিত, প্রতি বস্তা আলু হিমাগারে রাখতে দেড়শ টাকা নির্ধারণ, সরকার কর্তৃক ভর্তুকি দিয়ে আলু কেনা, হিমাগার নির্মাণ ও আলু সংরক্ষণের দাবি জানান তারা। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102