ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধলেশ্বরী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল পাঁচ শতাধিক মানুষ

টাঙ্গাইল
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত
বিনামূল্যে চিকিৎসা সেবা

টাঙ্গাইলে বেসরকারি প্রতিষ্ঠান ধলেশ্বরী হাসপাতালে চিকিৎসা সেবা পেল শত শত মানুষ। একদিনের এ চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষায় ছাড় পেয়েছে ৪০%। ক্ষুদ্র অর্পন ফাউন্ডেশনের কর্মীদের সহযোগিতায় চিকিৎসা সেবা কার্যক্রম আরো প্রাণবন্ত হয়ে উঠে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৯ টা এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সেবাগ্রহীতা বিলকিস, মরিয়ম, সাত্তার সহ অনেকেই জানান ,ধলেশ্বরী হাসপাতাল কর্তৃপক্ষ শহর এলাকায় মাইকিং করেছে। বিনামূল্যে চিকিৎসা প্রদান কার্যক্রমে আমরা অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে পেরেছি। ডাক্তাররা আমাদেরকে যথাযথ সময় দিয়ে আমাদের রোগের কথা জেনে পরামর্শ দিয়েছেন। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকরা হলেন- ধলেশ্বরী হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার এ কে এম আবদুল হামিদ, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রুহুল বারী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: সিনথিয়া আলী জুঁই, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা: ফাহাদ বিন জামান,ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা নিশাত . মিশু ও কুমুদিনী মহিলা মেডিকেল হাসপাতালের রেজিস্ট্রার ডা: কে জে মুরাদ।

ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, ধলেশ্বরী হাসপাতালে ফ্রি চিকিৎসা নতুন নয়। আমরা প্রায়ই এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা করে থাকি। কিছু পরিমাণ ঔষধও বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বছর ব্যাপি যেকোন পরীক্ষা-নিরীক্ষায় শতকরা ২০% ছাড় সহ বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা পরিচালিত হয়। সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে চিকিৎসা সেবায় আমরা ২৪ ঘন্টাই সাধারণ মানুষের পাশে আছে ধলেশ্বরী হাসপাতাল। আজকে কতটুকু সেবা দিতে পেরেছি জানি না, তবে মানুষকে বিনামূল্যে সেবা দিতে পেরে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। মানুষের ভালোবাসা অর্জনের চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনা বলে আমি বিশ্বাস করি। তাই মানুষের সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনে আমাদের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিনামূল্যে চিকিৎসা নিতে টাঙ্গাইলের পৌর শহর ও বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক রোগী এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102