ads
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসি মিলানে আরো এক মৌসুম থাকছেন ইব্রাহিমোভিচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৯ বার পঠিত

তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ এসি মিলানে থেকে যাচ্ছেন আরো এক মৌসুম। একসময় ইউরোপিয়ান ফুটবলে আলো ছড়ানো ক্লাবটাকে একটা মেজর ট্রফি জেতানো আর চ্যাম্পিয়ন্স লিগে ফেরানোর টার্গে ইব্রার।
ইতালির গণমাধ্যমগুলো বলছে, চুক্তি স্বাক্ষর হয়ে গেছে সোমবার। ইব্রাহিমোভিচ গত জানুয়ারিতে এসি মিলানে যোগ দেন ছয় মাসের চুক্তিতে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে অপরাজিত থেকেছে ক্লাবটা।

সিরি আ শেষ করেছে টেবিলে ছয়ে থেকে। তাই জায়গা কোরে নিয়েছে ইউরোপা লিগের বাছাই পর্বে। ৩৮ বছর বয়সী ইব্রার দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ার।

আয়াক্স আমাস্টারডাম থেকে শুরু করে ইউভেন্তাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাটেড হয়ে ২০১৮ সালে যোগ দেন লস অ্যানজেলস গ্যালাক্সিতে।

তার বর্তমান ক্লাব এসি মিলান ২০১১ সালের পর জেতেনি কোনো মেজর ট্রফি। শেষ চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল ২০১৩-১৪ মৌসুমে।

২০১১ সালে সর্বশেষ ১৮তম সিরি-এ শিরোপা জয়ে ইব্রাহিমোভিচই এসি মিলানকে সহযোগিতা করেছিলেন। মিলানের হয়ে ইব্রা তিনটি লিগ শিরোপা জয় করেছেন। জুভেন্টাসের হয়ে জিতেছেন দুটি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সিরি-এ লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102