ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোল করে পিএসজিকে সমতায় ফেরালেন নেইমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

লিগ ওয়ানে আবারো হোঁচট খেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পিএসজির কাছ থেকে লিগে আবারও পয়েন্ট কেড়ে নিল বোর্দু। ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল বোর্দুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে প্যারিসিয়ানরা। নেইমার গোল পেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।

ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১০ মিনিটেই নিজেদের ভুলের খেসারত দেয় পিএসজি। ডিফেন্ডার টিমোথের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে টুখেল শিষ্যরা। ২৭ মিনিট পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান নেইমার। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। পরের মিনিটেই ময়েস কেনের গোলে পূর্ণ তিন পয়েন্টের স্বপ্ন দেখতে থাকে ‘দ্য প্যারিসিয়ানরা’।

কিন্তু পিএসজিকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি বোর্দু। ম্যাচের ৬০ মিনিটে বোর্দুর হয়ে ‘আদি’ গোল করলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। ম্যাচ হারলেও ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ২২।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102