ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আলী হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী ওই এলাকার মৃত নবাব আলীর ছেলে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, চরবসন্তি গ্রামের সেলিম মিয়ার বিরোধপূর্ণ জমি বর্গা চাষ করে আসছিলেন কৃষক আলী হোসেন। শুক্রবার সকালে বর্গাচাষি আলী হোসেন ক্ষেতের পাকা ধান কাটতে গেলে বাধা দেয় জমির মালিক সেলিম মিয়ার আত্মীয় জমির ওয়ারিশ দাবিদার ইদ্রিস আলী ও শওকত আলীসহ কয়েকজন। এতে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে আহত হন অন্তত ১০ জন।

আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকিরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102